বাংলাদেশ

জেলা পরিষদ নির্বাচনেও সিসি ক্যামেরা থাকবে: ইসি

আগামী (১৭ অক্টোবর) দেশের ৬১ টি জেলায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) সিসি ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিস্থিতি তদারকি করবেন। এরই মধ্যে গাইবান্ধার উপ-নির্বাচন বন্ধ করা নিয়ে আলোচনা-সমালোচনা শেষ না হতেই শুরু হচ্ছে দেশের ৬১ জেলা পরিষদ নির্বাচন। তবে নির্বাচনে ভোটার কম থাকলেও কঠোরভাবে এটি মনিটরিং করবে নির্বাচন কমিশন (ইসি)। ইসির ক্রয় ও মুদ্রণ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ এনাম উদ্দীন এ বিষয়টি নিশ্চত করেছেন।
ভোটের আগে-পরে ৪৮ ঘণ্টা পুরো নির্বাচনের চিত্র এক হাজার ৩৯৬টি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে বলে ইসি সূত্রে জানা গেছে। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র প্রতি নিয়োজিত থাকবে সাতজনের ফোর্স। ভোটের আগে-পরে থাকছেন পর্যাপ্ত সংখ্যায় নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। এছাড়াও নিয়োজিত থাকছে কয়েক প্লাটুন বিজিবি, কোস্টা গার্ড, র‌্যাব-এর মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার আইন-শঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের পরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।
এছাড়া এ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের অস্ত্রসহ মোট তিনজন, আনসারের অস্ত্রসহ দুজন ও অঙ্গীভূত আনসারের দুজন; মোট সাতজন নিয়োগ করা হবে। ভোট গ্রহণের দিন, তার আগে একদিন ও পরে একদিন; মোট তিন দিন ভোটকেন্দ্রে ও সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় তারা দায়িত্ব পালন করবেন।
সিসিটিভি সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসকদের পাঠানো এক নির্দেশনায় বলা হয়েছে- আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রের প্রতিটি কক্ষে এবং কেন্দ্রের সম্মুখে নির্বাচনের আগের দিন অর্থাৎ ১৬ অক্টোবর সকাল ৬টা থেকে নির্বাচনের পরদিন অর্থাৎ ১৮ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা বিরতিহীনভাবে সিসিটিভির সাহায্যে রেকর্ডিং এর জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button