বিশ্ব

জার্মানিতে শিল্প পার্কে বিস্ফোরণে নিহত ২, নিখোঁজ ৪

পশ্চিম জার্মানির নর্থ রাইন ভেস্টফ্যালিয়া প্রদেশে একটি শিল্প পার্কে বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে আরোও চারজন। [ বার্তা সংস্থা রয়টার্স ]।

মঙ্গলবার শিল্প পার্কের চেমপার্ক সাইটে এ দুর্ঘটনা ঘটে। পার্কের অপারেটর কারেনটা বলেন, দুর্ঘটনায় রাসায়নিক কোম্পানি বায়ের ও ল্যানক্সেসের ক্ষতি হয়েছে। স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটের দিকে বিস্ফোরণের পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

চেমপার্ক সাইটের প্রধান লার্স ফ্রেডরিক তাৎক্ষণিক এক টুইট বার্তায় বলেন, ‘সহকর্মীদের এমন মর্মান্তিক মৃত্যু আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে।’

উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শহরের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে স্থানীয় ওয়েল্ট টিভি দুইজনের মৃত্যুর খবর জানায়। তবে তিনি নিখোঁজ ব্যক্তিদের মধ্যে একজন কি না, সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button