অন্য খবর

অবশেষে বিয়ে করলেন নেহা কক্কর

বলিউডের তারকা কণ্ঠশিল্পী নেহা কক্কর অবশেষে তার দীর্ঘদিনের বন্ধু রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বাধা পড়লেন বিয়ের বাঁধনে।

শনিবার (২৪ অক্টোবর) দিল্লির গুরুদুয়ারায় বিয়ের পিঁড়িতে বসেছেন নেহা।

এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

নিজের বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতার ছবি নিজে শেয়ার করছেন নেহা। গতকাল শেয়ার করেছেন তার গায়েহলুদের বেশ কিছু ছবি। আজ শেয়ার করেছেন মেহেদি অনুষ্ঠানের ছবি।

আজ বিয়ে হলেও ২৬ অক্টোবর পাঞ্জাবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে। তবে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নেহা।

 

Related Articles

Leave a Reply

Back to top button