বাংলাদেশ

নিম্নচাপ কেটে গেছে, হালকা বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট স্থল নিম্নচাপটি লঘুচাপে পরিণত হওয়ায়, এর প্রভাবে দেশের অনেক এলাকায় ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সেসঙ্গে, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার শঙ্কা নেই বলে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সতর্কবার্তায় আরো বলা হয়, বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা আর নেই।

এ কারণে দেশের চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button