বাংলাদেশ

মায়ের কবরের পাশে সমাহিত হলেন সিরাজুল আলম খান

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন।

শনিবার (১০ জুন) বিকেলর দিকে তৃতীয় জানাজা শেষে সাহেববাড়ির পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মা সৈয়দা জাকিয়া খাতুনের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, শনিবার দুপুরের দিকে পৈতৃক ভিটায় সিরাজুল আলমের মরদেহ আনা হয়। সেখানে এলাকার সব শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে জানাজায় হাজারো মানুষ অংশ নেয়।

এদিকে তার শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের শাড়িতে মুড়িয়ে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। মুক্তিযোদ্ধা সিরাজুল আলমের দাফনের আগে বেগমগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

উল্লেখ্য, শুক্রবার (৯ জুন) বেলা আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফসাপোর্টে তার মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Back to top button