স্পোর্টেইনমেন্ট

জাতীয় দলের সাবেক ফুটবলার সালাউদ্দিন আর নেই

জাতীয় দলের সাবেক ফুটবলার এসএম সালাউদ্দিন আহম্মেদ (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৩১ মে) ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। এসএম সালাউদ্দিন আহম্মেদ নিউমোনিয়া আক্রান্ত ছিলেন। তবে তার শরীরে করোনা উপসর্গ থাকলেও নমুনা পরীক্ষা করলে শনিবার (৩০ মে) রিপোর্ট নেগেটিভ আসে।

সাবেক ফুটবলার সালাউদ্দিন আহম্মেদে স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

তিনি নারায়ণগঞ্জ সদর থানার যুবলীগের সভাপতিসহ স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এসএম সালাউদ্দিন আহম্মেদ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button