বাংলাদেশ

৮ জুন থেকে কাউন্টারেও পাওয়া যাবে ট্রেনের টিকিট

যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে আগামী মঙ্গলবার ৮ জুন থেকে ট্রেনের টিকিট বিক্রির নতুন নিয়ম কার্যকর হচ্ছে। এদিন থেকে কাউন্টারেও পাওয়া যাবে ট্রেনের টিকিট। বর্তমানে শুধু অনলাইনেই টিকিট বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (১ জুন) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিসি) নাহিদ হাসান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

এতে বলা হয়, আগামী ৮ জুন থেকে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের ৫০ শতাংশ টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপসের মাধ্যমে এবং অবশিষ্ট টিকিট রেলওয়ে কাউন্টারে সকাল ৮টা থেকে অগ্রিম ব্যবস্থাপনায় কাউন্টার থেকে ইস্যু করা হবে।

কাউন্টার ও মোবাইল অ্যাপস, অনলাইন কোটার অবিক্রিত টিকিট যাত্রা শুরুর ৪৮ (আটচল্লিশ) ঘণ্টা পূর্ব হতে যুগপৎভাবে অর্থাৎ যেকোনো মাধ্যমে ইস্যু করা হবে। জারিকৃত টিকিট ইস্যু এবং স্বাস্থ্যবিধি পরিপালন করার অন্যান্য নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button