
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল হঠাৎ মাঠের বাইরের ঘটনায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। কোচ জেরার্ড জোন্সকে বরখাস্তের গুঞ্জন, সহকারী কোচের সঙ্গে তার হাতাহাতি, নিরাপত্তা নিয়ে অভিযোগ, বেতন নিয়ে অসন্তোষ- সব মিলিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের আগে দলকে ঘিরে তৈরি হয়েছে একের পর এক নাটকীয়তা।



