অন্য খবর

সালিশে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আব্দুল লতিফ খান (৬৫) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল উপজেলায় মটরা গ্রামে গ্রাম্য সালিশে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, মুক্তিযোদ্ধা লতিফ খানের সঙ্গে প্রতিবেশী আবু খান ও তার ছেলে পাভেল এবং পারভেজের দুটি পুকুরে মাছ নিয়ে বিরোধ চলছিলো। বিষয়টি মিমাংসার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শাহজাহান খানের বাড়ির উঠানে গতকাল শুক্রবার সালিশের আয়োজন করে। এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে আবু খান, পাভেল ও পারভেজসহ কয়েকজন লতিফ খানকে পিটিয়ে আহত করেন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইলেরে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button