বাংলাদেশ

চুরির উদ্দেশেই এ হামলা: অভিযুক্ত আসাদুলে স্বীকারোক্তি

আটককৃত আসাদুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে চুরির উদ্দেশেই তারা এ হামলা চালিয়েছে। তবে তবে, র‌্যাব তাদের এ কথা এখনই বিশ্বাস করতে পারছে না।  র‌্যাব বলছে, এ বিষয়ে আরো তদন্ত করার পরই মূল ঘটনা জানা যাবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুরে র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব।

উল্লেখ্য, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় তার বাসার নৈশ প্রহরীসহ যুবলীগ নেতা আসাদুল, সান্টু ও নবীরুল নামে ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।আসাদুল ও নবীরুল দু’জনই রঙ মিস্ত্রি।

এদিকে গুরুতর আহত ওয়াহিদা খানমের জ্ঞান ফিরেছে।  তার অবস্থা এখন স্থিতিশীল তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) রাতে মাথায় অস্ত্রোপচারের পর থেকে ঢাকার নিউরোসায়েন্স ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন এ কর্মকর্তা। জ্ঞান ফেরার পর তিনি কথা বলেন তার স্বামীর সঙ্গে।

Related Articles

Leave a Reply

Back to top button