অন্য খবর

চীনে ৪০ বছর পর মুক্তি পাচ্ছে পাকিস্তানের সিনেমা

চীনের প্রেক্ষাগৃহে দীর্ঘ ৪০ বছর পর মুক্তি পাচ্ছে পাকিস্তানি সিনেমা। আগামী ১৩ নভেম্বর চীনে দেখা যাবে ‘পারওয়াজ হ্যায় জুনুন’ নামের নতুন চলচ্চিত্রটি।

তবে ভারতকে চাপে রাখার কৌশল হিসেবেই চীন পাকিস্তানকে কেন্দ্র করে সাম্প্রতিক তৎপরতা শুরু করেছে বলে মনে করছেন কূটনৈতিকদের একাংশের। আর আগেও গেল বছর ভারতের উদ্বেগ বাড়িয়ে পাক নৌবাহিনীর হাতে যুদ্ধজাহাজ বিধ্বংসী আধুনিক ক্ষেপণাস্ত্র সিএম-৩০২ তুলে দিয়েছে চীন।

অনেকের মতে আবার, চীনে পাকিস্তানের ছবি মুক্তির মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গাঢ় হবে বলে ধারণা করা হচ্ছে।

২০১৮ সালে পাকিস্তানে মুক্তি পাওয়া, হাসিব হাসান পরিচালিত এই ছবিতে পাকিস্তানের একজন বিমান সেনাকে গল্পের নায়ক করা হয়েছে। সূত্র: দ্য ওয়াল

Related Articles

Leave a Reply

Back to top button