বিশ্ব

চীনের সহায়তা চেয়েছে রাশিয়া

পশ্চিমা দেশগুলোকে মোকাবেলা করতে চীনের কাছে সামরিক ও অর্থনৈতিক  সহায়তা কামনা করেছে রাশিয়া। ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) এবং নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে একথা বলা হয়েছে।

এফটি বলেছে, মস্কো চাইছে বেইজিং ইউক্রেনে ব্যবহারের জন্য সামরিক উপকরণ সরবরাহ করুক।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এফটি জানিয়েছে, রাশিয়া আগ্রাসনের শুরু থেকেই চীনা সরঞ্জামের জন্য অনুরোধ করে আসছে।

তবে ওই কর্মকর্তারা রাশিয়া কী ধরনের সরঞ্জাম চাইছে তা উল্লেখ করতে অস্বীকার করেন।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, চীন সম্ভবত সাহায্য করার জন্য প্রস্তুত হচ্ছে -এমন ইঙ্গিত পাওয়া গেছে।

নিউ ইয়র্ক টাইমসের একটি পৃথক প্রতিবেদনেও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে যে রাশিয়া নিষেধাজ্ঞার প্রভাব প্রশমিত করতে চীনের কাছে অর্থনৈতিক সহায়তাও চাইছে।

চীন এখন পর্যন্ত রাশিয়া-ইউক্রেন সংঘাতে নিজেকে নিরপেক্ষ হিসাবে চিত্রিত করার চেষ্টা করেছে। দেশটি এখনো রুশ হামলার নিন্দা করেনি।

Related Articles

Leave a Reply

Back to top button