বাংলাদেশ
সিনহা হত্যায় মূল পরিকল্পনাকারী ‘ওসি প্রদীপ’

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যায় টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশকে মূল পরিকল্পনাকারী হিসেবে মামলার অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। ওসি প্রদীপ থানায় বসেই সিনহাকে হত্যার পরিকল্পনা করেন বলে উঠে এসেছে র্যাবের তদন্তে। আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
রবিবার (১৩ ডিসেম্বর) সিনহা হত্যা মামলার চার্জশিট কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা হয় বলে ব্রেকিংনিউজকে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
তিনি বলেন, চার্জশিট দাখিলের বিষয়ে দুপুরে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।



