স্পোর্টেইনমেন্ট

আই অ্যাম রেডি টু ফ্লাই : সৌরভ গাঙ্গুলী

টানা পাঁচদিন পর বাড়ি ফিরেছেন সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিক এবং তার অগনিত ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আই অ্যাম রেডি টু ফ্লাই’।

এরপর চিকিৎসকদের থেকে সাংবাদিক সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘উডল্যান্ড হাসপাতালকে ধন্যবাদ। ধন্যবাদ চিকিৎসক সরোজ মন্ডল, রূপালী বাসু, দেবী শেঠিকে। আমাকে যত্ন করার জন্য ধন্যবাদ। আমি এখন উড়তে তৈরি। খুব ভালো আছি। যারা এতদিন আমার জন্য এখানে অপেক্ষা করলেন তাদের সকলকে ধন্যবাদ। ’

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী জানিয়েছিলেন, সৌরভ একেবারে সুস্থ। চাইলে এখন ক্রিকেট খেলতে পারবেন, এমনকি ম্যারাথনে দৌড়াতেও পারবেন। কারণ সৌরভের কোনো বড়সড় সমস্যা নেই। ওর যে সমস্যা রয়েছে সেটা অধিকাংশ ভারতীয়র কখনো না কখনো হয়ে থাকে। ’

এরপরই হাসাপাতাল কর্তৃপক্ষ বুধবার (৬ ডিসেম্বর) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতিকে ডিসচার্জ করার সিদ্ধান্ত নেন।

কিন্তু বুধবার বাড়ি না যেতে চাওয়ায় সৌরভের ইচ্ছাকে সম্মান জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ডিসচার্জ করার সিদ্ধান্ত নেন। চিকিৎসকরা জানিয়েছেন,  বাড়িতে গিয়ে পুরোপুরি বিশ্রামে থাকবেন তিনি। নিয়মিত চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শারীরিক চেক-আপ চলবে।

শনিবার (০২ জানুয়ারি) বেলা ১টায় বুকে ব্যথা নিয়ে আচমকা হাসপাতালে ভর্তি হন সৌরভ গাঙ্গুলী। তাকে দক্ষিণ কলকাতার বেসরকারি উডল্যান্ডস হাসপাতালে নেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button