বিশ্ব

নেভাদা ও জর্জিয়ায় এগিয়ে আছেন বার্ডেন

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত এবং বাংলাদেশ সময় শুক্রবার (৬ নভেম্বর) সকাল পর্যন্ত নেভাডায় ৮৪ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এখন পর্যন্ত ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন বাইডেন। আর ট্রাম্পের দখলে আছে ৪৮ দশমিক ৫ শতাংশ ভোট।

সংখ্যার হিসেবে অঙ্গরাজ্যটিতে প্রায় সাড়ে ১১ হাজার বেশি পপুলার ভোটে এগিয়ে আছেন জো বাইডেন।

নেভাদায় আর প্রায় দুই লাখ ৩৩ হাজার ভোট গণনা বাকি আছে। সবকিছু ঠিকঠাক থাকলে নেভাদার ৬টি ইলেকটোরাল কলেজ ভোট অর্জনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হবে বাইডেন।

অন্যদিকে, পূর্বের রাজ্য জর্জিয়ায় শতভাগ ভোট গণনায় ট্রাম্পের আছে ৪৯ দশমিক ৪ শতাংশ ও বাইডেনের দখলে ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট রয়েছে। এখানেও এগিয়ে বাইডেন। ১৬ ইলেকটোরাল ভোট থাকা রাজ্যটিতে আর প্রায় ৫০ হাজার ভোট গণনা বাকি আছে।

Related Articles

Leave a Reply

Back to top button