অন্য খবর

চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা আব্দুল্লাহ আল সাকী

না ফেরার দেশে চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা আব্দুল্লাহ আল সাকী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার দিবাগত রাত সাড়ে ১২ টায় তার গ্রামের বাড়ী জামালপুর শহরের রশিদপুরে শেষ নি:শ্বাস ত্যাগ করে এ অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

জানা গেছে, তিনি দীর্ঘ ২ বছর যাবৎ বার্ধক্যজনিত রোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।

চলচ্চিত্র অভিনেতা মরহুম আব্দুল্লাহ আল সাকীর জানাজা নামাজ রোববার সকাল ১০ টায় রশিদপুর ইজ্জতুন নেছা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণীপেশার বিপুল মানুষ অংশ নেয়। পরে রশিদপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

৮০ ও ৯০ দশকে প্রেমগীত, মায়ের দোয়া, ঝিনুক মালার প্রেম ও মাটির কুলেসহ প্রায় অর্ধশতাধিক চলচ্চিত্রে খলনায়কসহ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন এই চলচ্চিত্র অভিনেতা। খ্যাতিমান পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালিত প্রায় সিনেমায় খলনায়কসহ পার্শ্ব চরিত্রে তিনি অভিনয় করেছেন। তার মৃত্যুতে চলচ্চিত্র শিল্প একজন গুণি চলচ্চিত্র অভিনেতাকে হারালো।

তিনি চলচ্চিত্র অভিনয় ছাড়াও সাংস্কৃতিক,সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button