বাংলাদেশ

চমেক বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও আবাসিক হল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় প্রথম দুই পক্ষের মধ্যে ছাত্রবাসে সংঘর্ষ হয়। পরে দ্বিতীয় দফায় আজ (৩০ অক্টোবর) শনিবার সকাল ৯টার দিকে আবারও সংঘর্ষে জড়ায় উভয় গ্রুপ।

এ সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে তিনজন। আহতরা হলেন, মাহফুজুল হক, নাইমুল ইসলাম ও আকিব হোসেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় এখনও কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সাদেকুর রহমান।

Related Articles

Leave a Reply

Back to top button