বাংলাদেশ

গ্লোব বায়োটেক পেল করোনা টিকা উৎপাদনের অনুমতি

করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির অনুমতি পেল দেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ওষুধ প্রশাসন অধিদফতর থেকে এই অনুমতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার (৬ জানুয়ারি) গ্লোব বায়েটেক লিমিটেডের গবেষনা ও উন্নয়ন বিভাগের প্রধান ডা. আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রয়োজনীয় টিকার ডোজ উৎপাদন করতে ২৮ ডিসেম্বর অনুমোদন দেয়া হয়েছে।

ওষুদ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড গত বছরের ২ জুলাই করোনার ভ্যাকসিন উদ্ভাবনের তথ্য জানায়। এরপর গত ৮ মার্চ এই ভ্যাকসিন তৈরির কাজ শুরু করে প্রতিষ্ঠানটি।

Related Articles

Leave a Reply

Back to top button