বাংলাদেশ

গুলশান ক্লাবে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান

এ বছরের জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ‘আমার বঙ্গবন্ধু, আমাদের বঙ্গবন্ধু’ আলোচনা সভা ও কবিতাপাঠ।

মঙ্গলবার সন্ধ্যায় গুলশান ক্লাবের প্রেসিডেন্ট রফিকুল আলম হেলালের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে কে এম রহমতুল্লাহ, কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, কবি কামাল চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, কবি সৈয়দ আল ফারুক, কবি আসাদ মান্নান, কবি সোহরাব হোসাইন, কবি দিলারা হাফিজ, আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী প্রমুখ অনুষ্ঠানে অংশ নেন।

বঙ্গবন্ধু স্মরণে কবিতাপাঠের পাশাপাশি আলোচকবৃন্দ জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করেন এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে জীবন ও সমাজ গড়ার মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার কথা বলেন।

সভাশেষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button