ইকোবিজ

গার্মেন্টস কারখানা বন্ধ : বিকেএমইএ

এবার গার্মেন্টস কারখানা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

শশুক্রবার (২৭ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানায় বিকেএমইএ জানানো হয়।

এতে বলা হয়েছে, করোনা সংক্রমণের যে ক্ষতিকর প্রভাব বাংলাদেশে পড়েছে, তা থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচানোই এ মুহূর্তে আমাদের সবার লক্ষ্য। মানুষ বাঁচলে শিল্প বাঁচবে এবং শিল্প বাঁচলে দেশ সমৃদ্ধ হবে। এজন্যই দেশের স্বার্থে সরকার সব প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। এর আগে ২৫ মার্চ বিকেএমইএ’র পক্ষ থেকে চিঠি দিয়ে ৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছিল।

তারা আরও বলছে, দেশ ও দেশের মানুষকে বাঁচানোর জন্য সরকারের সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে বিকেএমইএ সদস্যভুক্ত সব নিট পোশাক কারখানা আপাতত ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার বিশেষ নির্দেশনা জারি করা হলো।

এতে আরও বলা হয়, কারখানা ছুটিকালীন শ্রমিকরা যে যেখানে অবস্থান করছেন সে যেন সেখানেই অবস্থান করেন তা নিশ্চিত করতে হবে। তাদের বোঝাতে হবে, এটা কোনও ঈদ বা উৎসবের ছুটি নয়। তাই যে যেখানে অবস্থান করছেন, তাকে সেখানেই থাকতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button