স্পোর্টেইনমেন্ট

বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড ঘোষণা বিসিবির

অবশেষে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে জাতীয় দলের ছায়া দল হিসেবে ঘোষিত বাংলাদেশ টাইগার্সের।

আজ (শনিবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি ) প্রথম ক্যাম্পের জন্য ২৩ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত চলবে বাংলাদেশ টাইগার্সের প্রথম ক্যাম্প।

বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরকে কেন্দ্র করে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ২৩ ক্রিকেটারকে নিয়ে শুরু হবে বাংলাদেশ টাইগার্সের কার্যক্রম। যেখানে বাংলাদেশ টেস্ট দলের সম্ভাব্য ক্রিকেটারদের সঙ্গে আছেন সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ভালো করা ক্রিকেটাররা।

বাংলাদেশ টাইগার্স স্কোয়াড:
মুমিনুল হক, ফজলে মাহমুদ রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ শাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, আনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, সৈকত আলি, জাকির হাসান, মো. তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসাইন, আবু জায়েদ রাহী, সৈয়দ খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

Related Articles

Leave a Reply

Back to top button