বাংলাদেশ

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের দায়িত্বে নতুন প্রকল্প পরিচালক

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা’র বন সংরক্ষক (চলতি দায়িত্ব) মোল্যা রেজাউল করিমকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রকল্প পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

আজ বুধবার ২ ফেব্রুয়ারি তাকে সাফারি পার্কের সাবেক প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবিরের পরিবর্তে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক, গাজীপুর’র এ্যাপ্রোচ সড়ক প্রশস্তকরণ ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের নতুন প্রকল্প পরিচালক হিসেবে এই দায়িত্ব প্রদান করা হয়।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুরে জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের সনাক্তকরণের লক্ষ্যে গঠিত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুষ্ঠু তদন্তের স্বার্থে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এর নির্দেশে এর পূর্বে ৩১ জানুয়ারি ২০২২ তারিখে ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এবং ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে প্রত্যাহার পূর্বক বন অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত করে নতুন কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button