বিশ্ব

গাজায় ই’সরায়েলের যু’দ্ধাপরাধ তদন্ত করবে জাতিসংঘ

জাতিসংঘের মানবাধিকার পরিষদ, সাম্প্রতিক গাজা যুদ্ধে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত করতে কমিটি গঠনে সম্মত হয়েছে। খবর পার্সটুডের।

বৃহস্পতিবার রাতে পরিষদে ভোটাভুটির মাধ্যমে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়।

ওই প্রস্তাবের পক্ষে ২৪ ভোট পড়ে। বিপক্ষে পড়ে ৯ ভোট। আর ভোটদানে বিরত থাকে ১৯টি দেশ। ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র পক্ষ থেকে জাতিসংঘ মানবাধিকার পরিষদে এই প্রস্তাব তোলা হয়।

এই প্রস্তাব পাস হওয়ার ফলে জাতিসংঘ মানবাধিকার পরিষদ এখন একটি কমিটির মাধ্যমে গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত করে দেখবে।

গত ১০ মে থেকে দখলদার ইসরায়েল টানা ‌১১ দিন ধরে অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক অবস্থানগুলোতে ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ৬৯ শিশুসহ অন্তত ২৬০ ফিলিস্তিনি নিহত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button