স্পোর্টেইনমেন্ট

ক্যামেরুনের কাছে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

আক্রমণের পর আক্রমণ করেও গোলের দেখা পায়নি না ব্রাজিল। প্রথমার্ধে ২ দলের কেউই গোলের দেখা পায়নি। গোল শূন্য ড্র-তে বিরতিতে যায় দুই দলই। তবে অসাধারণ দক্ষতায় ক্যামেরুনের গোলরক্ষক সব বাধা থেকে রক্ষা করে দলকে। অন্যদিকে ক্যামেরুন মাত্র ১টি আক্রমণ করে। আর তাতেই সফল তারা।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে জি গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হয় ব্রাজিল।

নয় পরিবর্তন নিয়ে খেলতে নামা ব্রাজিল ম্যাচের শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। শুরু থেকেই ক্যামেরুনের বুকে কাঁপন ধরানো সব আক্রমণ করতে থাকে তিতে শীষ্যরা। ম্যাচের ১৪ মিনিটে ফ্রেডের ক্রস থেকে আসা মার্টিনেল্লির হেডে প্রথম গোলটি পেতে পারতো ব্রাজিল। কিন্তু ক্যামেরুনের গোলরক্ষক ইপ্যাসির নৈপুণ্যে সে দফায় শুধু একটি কর্নার নিয়ে সন্তুষ্ট থাকতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

ম্যাচে বার বার ব্রাজিল আক্রমণ করলেও তা আর সফল হয় না।

কিন্তু, ম্যাচের ফল বদলে যায় ৯২ মিনিটে। ভিনসেন্ট আবু বাকারের অবিশ্বাস্য এক গোলে লিড পায় ক্যামেরুন। এরপর, একদমই ব্যাকফুটে চলে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এরপর বেশ কয়েকবার গোল করার সহজ সুযোগ পেয়েও ডেড লক ভাঙ্গতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত ক্যামেরুনের কাছে এক ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে ব্রাজিল।

তবে ম্যাচ হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠলো ব্রাজিল।

 

Related Articles

Leave a Reply

Back to top button