বিশ্ব

কোরিয়ায় পাকিস্তান দূতাবাসের ২ কর্মকর্তার বিরুদ্ধে চুরির অভিযোগ

দক্ষিণ কোরিয়ার পাকিস্তান দূতাবাসের দুই কর্মকর্তার বিরুদ্ধে দোকান থেকে পণ্য চুরির অভিযোগ ওঠেছে। দেশটির রাজধানী সিউলের একটি স্টোর থেকে ওই দুই কর্মকর্তা ভিন্ন ভিন্ন সময়ে পণ্য চুরি করেন।

সোমবার (২৬ এপ্রিল) দ্য কোরিয়া টাইমসের খবরে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, এই দোকানে জানুয়ারি মাসে বেশ মূল্যবান চকোলেট চুরির ঘটনা ঘটে। আবার ফেব্রুয়ারিতে বেশ কিছু অর্থের  টুপি চুরি যায়। টুপি চুরির ঘটনার পরই দোকানের এক কর্মচারী পুলিশের কাছে রিপোর্ট করেন।

ইওংসান পুলিশ স্টেশন থেকে বলা হয়েছে, ওই দুই কর্মকর্তা ইওংসানের একটি স্টোর থেকে ভিন্ন ভিন্ন দিন ১১ হাজার উয়ন (১০ মার্কিন ডলার) এবং ১ হাজার ৯০০ উয়ন (১.৭০ মার্কিন ডলার) দামের পণ্য চুরি করেন।

শনিবার সিসি টিভির ফুটেজ দেখে পুলিশ সেই দুইজন ব্যক্তিকে সনাক্ত করেন নিশ্চিত হয় সন্দেহভাজন ব্যক্তি পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা।

দূতাবাসের ওই কর্মকর্তার কূটনৈতিক দায়মুক্তি সুবিধা থাকার কারণে পুলিশ মামলার কার্যক্রম বন্ধ করে দেয়।

পুলিশ জানায়, কূটনৈতিক দায়মুক্তি সুবিধার আওতায় থাকা অপর কর্মকর্তার বিরুদ্ধেও তদন্ত চলছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button