বাংলাদেশ

কুলসুমের হয়ে জেল খাটছেন মিনু, মুক্তির নির্দেশ দিলো হাইকোর্ট

চট্টগ্রামে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কুলসুম আক্তারের হয়ে ২ বছর ৯ মাসেরও বেশি সময় ধরে জেল খাটছেন মিনু নামে অন্য এক নারী। জানা যায়, সে নিজেই আত্নসমর্পন করেছিলো।  কিন্তু বিষয়টি নজরে আসে কোর্টের। অবশেষে মিনুকে মুক্তির নির্দেশ দেয় হাইকোর্ট।

সোমবার (৭ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে প্রকৃত আসামি কুলসুমকে গ্রেফতারে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া নিরপরাধ মিনুর জেল খাটার ঘটনায় তিন আইনজীবী ও এক ক্লার্ককে তলব করেছেন  হাইকোর্ট।

এ তিন আইনজীবী হলেন- চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এম এ নাসের, অ্যাডভোকেট নুরুল আনোয়ার ও অ্যাডভোকেট বিবেকানন্দ চৌধুরী।

মিনুর ভাই মো. রুবেল  জানান,  ২০১৮ সালের রমজান মাসে জাকাতের টাকা ও খাদ্যসামগ্রী দেবে বলে মিনু আপাকে ডেকে নিয়ে যায় আমাদের পাশের মরজিনা আক্তার নামে এক নারী। এরপর আমার বোন মিনু আক্তার আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুজি করেছি। ২০১৯ সালে আমরা মিনু কারাগারে আছে জানতে পেরেছি। আমাদের প্রতিবেশী হারুনের মেয়ে পারিবারিক মামলায় কারাগারে যান। সেখানে হারুনের মেয়ে কারাগারে মিনুকে দেখতে পান। হারুনের মেয়ের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে মিনুর বিষয়ে বলেন। পরে কারাগার থেকে বের করার উদ্যোগ নেন এলাকার হজরত ইমাম হোসাইনীয় হাকিমিয়া লোকমানিয়া সিনিয়র দাখিল মাদরাসা ও হেফজখানার শিক্ষক মো. রাসেল হোসাইন।  মিনুর সঙ্গে দুইবার সাক্ষাৎ করেন। মিনুর জামিন করার বিষয়ে সব কাগজপত্র যোগার করে তারপর আদালতে আসি আমরা।

আদালত সূত্রে জানা যায়,  কোতোয়ালী থানার মামলা নম্বর ০৯(৭)০৬ ও জি আর-৪৫৯/০৬। মামলার দায়রা নম্বর ৫৯০/০৮। নগরের কোতোয়ালী থানার রহমতগঞ্জে একটি বাসায় ২০০৬ সালের জুলাই মাসে একটি বাসায় মোবাইলে কথা বলার ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্টসকর্মী পারভিনকে গলাটিপে হত্যা করা হয়। এরপর রহমতগঞ্জে একটি গাছের সাঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পারভিন আত্মহত্যা করেছে বলে দাবি করেন গার্মেন্টস কর্মী কুলসুম আক্তার কুলসুমী। এরপর একটি অপমৃত্যু মামলা হয়। পুলিশ দুই বছর তদন্ত শেষে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদন দেয়। এরপর  থেকে হত্যা মামলায় রূপান্তর করা হয়।

২০১৭ সালে নভেম্বরে তৎকালীন অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম পারভিন হত্যা মামলায় আসামি কুলসুম আক্তার কুলসুমীকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেন। সাজার পরোয়ানামূলে কুলসুম আক্তার কুলসুমী বদলি মিনু ২০১৮ সালের ১২ জুন কারাগারে যান। গত ১৮ মার্চ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান নারী ওয়ার্ড পরিদর্শকালে মিনু কোনো মামলার আসামি নন বলে জানান।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, কারাগারের সংরক্ষিত হাজতি রেজিস্টার পর্যালোচনা করে দেখা যায় সূত্রস্থ মামলা সংক্রান্ত হাজতি নম্বর ১৫৭১৯/০৭ কুলসুম আক্তার, স্বামী ছালে আহম্মেদ  নামীর বন্দি বিজ্ঞ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে অন্তর্বর্তীকালীন হাজতের পরোয়ানামূলে ২০০৭ সালের ২৬ অক্টোবর  কারাগারে আসেন। তিনি কারাগারে প্রায় ১ বছর ৩ মাস ছিলেন। চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ চতুর্থ আদালত ২০০৯ সালের ১৮ ফেব্রুয়ারি জামিন মঞ্জুর করেন। ওইদিন কারাগার থেকে মুক্তি লাভ করেন কুলসুম আক্তার কুলসুমী।

মামলার বিচার শেষে ২০১৭ সালের নভেম্বর তৎকালীন অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম ওই হত্যা মামলায় আসামি কুলসুম আক্তার কুলসুমীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেন। সাজার পরোয়ানামূলে কুলসুম আক্তার কুলসুমীর বদলি মিনু গত ২০১৮ সালের ১২ জুন কারাগারে যান।

এদিকে গত ১৮ মার্চ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান নারী ওয়ার্ড পরিদর্শনকালে মিনু কোনো মামলার আসামি নন বলে জানতে পারেন। পরে বিষয়টি আদালতের নজরে আনা হয়।

অবশেষে আজ শুনানি শেষে মিনুকে মুক্তির নির্দেশ দেয়া হয়।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button