বাংলাদেশ

কামরুন্নাহারকে কারণ দর্শাতে বলা হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রেইনট্রি হোটেলে ধর্ষণ নিয়ে বিচারক কামরুন্নাহারের বক্তব্য বিব্রতকর, তাকে কারণ দর্শাতে বলা হবে।

রোববার (১৪ নভেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, কামরুন্নাহারের বক্তব্যে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ভুল নির্দেশ যায়। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন ছিল। তা নেয়া হয়েছে। তাকে কারণ দর্শাতে বলা হবে।

এর আগে ১২ নভেম্বর বনানীর রেইনট্রি হোটেলে দুই নারীকে ধর্ষণের আলোচিত মামলায় ৫ আসামির সবাইকে খালাস দেন ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কামরুন্নাহার।

রায়ের পর্যবেক্ষণে ঘটনার ৩৮ দিন পর মামলা করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন বিচারক কামরুন্নাহার।

তিনি বলেন, ৭২ ঘণ্টা পর মেডিক্যাল পরীক্ষা করা হলে ধর্ষণের আলামত পাওয়া যায় না। তাই ৭২ ঘণ্টা পার হলে ধর্ষণ মামলা না নিতে পুলিশকে পরামর্শ দেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button