অন্য খবর

কান উৎসবে প্রথমবার বাংলাদেশি সিনেমা

কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এই প্রথম কোন সিনেমা বিশ্বের মর্যাদাকর কান চলচ্চিত্র উৎসবে মনোনীত হলো।

কান উৎসবে বাংলাদেশি সিনেমা

বৃহস্পতিবার (৩ জুন) ফ্রান্সের রাজধানী প্যারিসের ইউজিসি নর্ম্যান্ডি প্রেক্ষাগৃহে বাংলাদেশ সময় বিকেল ৩টায় কান উৎসবের ৭৪তম আসরে নির্বাচিত চলচ্চিত্রের তালিকা ঘোষণা করা হয়।

আব্দুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’

এ আয়োজনে ছিলেন উৎসবের জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমো ও সভাপতি পিয়েরে লেসকিউর। সংবাদ সম্মেলনটি সরাসরি দেখানো হয় কানের অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

আজমেরী হক বাঁধন

ইতিহাস গড়া এ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। কানের এই ঘোষণার পর তিনি জানান, দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের নাম যুক্ত হওয়ায় তিনি গর্বিত।

Related Articles

Leave a Reply

Back to top button