বিশ্ব

কানাডায় আজ থেকে কানাডা রিকভারি বেনিফিটের জন্য অ্যাপ্লিকেশন চালু

কোভিডের কারনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ চাকুরীজীবী এবং স্বনিয়োজিত ব্যবসায়ীদের জন্য ’কানাডা রিকভারি বেনিফিটের’ (সিআরবি) আবদেনপত্র আজ ১২ অক্টোবর থেকে শুরু হয়েছে। জাতীয় রাজস্ব মন্ত্রী মাননীয় ডায়ান লেবোথিলিয়ার আজ সিআরবির জন্য আবেদন প্রক্রিয়াটি খোলেন।
কানাডা সরকার কোভিড-১৯ এর কারনে ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আয়ের সহায়তার প্রয়োজনীয়তা অনুভব করে তাদের সহায়তা অব্যাহত রাখতে কানাডা সরকার কানাডা রাজস্ব সংস্থা (সিআরএ) প্রদান করে নতুন তিনটি সুবিধা চালু করেছে: কানাডা রিকভারি বেনিফিট (সিআরবি), কানাডা রিকভারি অসুস্থতা বেনিফিট (সিআরএসবি), এবং কানাডা রিকভারি কেয়ারগিভিং বেনিফিট (সিআরসিবি)। সিআরএসবি এবং সিআরসিবি-র জন্য আবেদনগুলি ইতিমধ্যে ৫ ই অক্টোবর খোলা হয়েছে।
কানাডা রেভিনিউ এজেন্সির(সিআরএ) ‘মাই একাউন্টের’ মাধ্যমে ফেডারেল সরকারের নতুন এই আর্থিক সুবিধার জন্য আবেদন করা যাবে।
কোভিডের কারনে চাকুরী হারিয়েছেন বা আয় কমে গেছে অথচ এমপ্লয়মেন্ট ইন্সুরেন্সের (ইআই) সুবিধা নাই কেবল তারাই এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন।
২৭ সেপ্টেম্বর ২০২০ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত প্রতি সময়ের জন্য প্রতি আবেদনকারী সপ্তাহে ৫০০ ডলার করে আর্থিক সুবিধা পাবেন। এই সুবিধা করযোগ্য এবং উৎসেই কর কেটে রাখা হবে।
সিআরএ’র মাই একাউন্টের মাধ্যমে প্রতি দুই সপ্তাহ পর পর এই সুবিধার জন্য আবেদন করতে হবে। প্রতিবার আবেদনের সময় এই সুবিধার জন্য যোগ্য কী না তা নিশ্চিত করতে হবে।
                                                                                                                                                                            লায়লা নুসরাত, কানাডা প্রতিনিধি

Related Articles

Leave a Reply

Back to top button