বাংলাদেশ

শীতে করোনা রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রী’র

শীতে করোনার প্রকোপ কিছুটা বাড়ে, সেখান থেকে নিজেদের সুরক্ষিত রেখে, আমরা যে স্বাস্থ্য নির্দেশনা দিয়েছি সেগুলো, সবাইকে মেনে চলার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৭ নভেম্বর) ‘৪৯ তম জাতীয় সমবায় দিবস-২০২০, উদযাপন এবং ‘জাতীয় সমবায় পুরস্কার-২০১৯, প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা আরও বলেন, ‘সংবিধানে জাতির পিতা বহুমাত্রিক সমবায়ের কথা বলেছেন। একা খাবো, এমন মানসিকতা পরিহার করে নিজে খাবো এবং সকলকে নিয়ে খাবো, এই মানসিকতা নিয়ে আপনারা কাজ করুন।’

সমাবায়ে নারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতি কমাতে নারীদের এগিয়ে আসা দরকার। এর ফলে নারী ও তাদের পরিবার লাভবান হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ইউরোপের অনেক দেশ কিন্তু লকডাউন ঘোষণা করেছে। আমরা করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। তাই শীতে কোরোনাকে নিয়ন্ত্রনে রাখতে সবের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Back to top button