বাংলাদেশ

করোনা থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন ১৮ পুলিশ সদস্য

করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ফিরলেন ১৮ পুলিশ সদস্য । বিকেলে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়ে নিজেদের পরিবারে ফিরে গেছেন তারা।

শুক্রবার (৮ মে) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।

সরকারের আইইডিসিআর-এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী এ ১৮ পুলিশ সদস্যদের পরপর দু’বার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। দু’বারই পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর মোট ৯৮ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর নি‌র্দে‌শে ক‌রোনা আক্রান্ত পু‌লিশ সদস্য‌দের সু‌চি‌কিৎসা নি‌শ্চিতক‌ল্পে কে‌ন্দ্রীয় পু‌লিশ হাসপাতা‌লে সব ধর‌নের ব্যবস্থা নেওয়া হয়েচে।

 

Related Articles

Leave a Reply

Back to top button