অন্য খবর

করোনা আক্রান্ত সালমান খানের দুই বোন

শুরু থেকেই করোনা ভাইরাস মোকাবিলায় কাজ করে যাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। সাবধানতা অবলম্বন করে করেই সেবামুলক কাজে নিয়োজিত ছিলেন তিনি। কিন্তু নিজে ঠিক থাকলেও, তার পরিবারে হানা দিলো মহামারী। করোনায় আক্রান্ত হয়েছেন তার দুই বোন অলভিরা ও অর্পিতা।

বিষয়টি  ভারতীয় সংবাদমাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন।  সালমান খান বলেন, করনায় আক্রান্ত হওয়া দূরের মানুষদের চিকিৎসার নানা সমস্যার কথা শুনেছি এতোদিন। এবার করোনা আমার ঘরের ভিতরে চলে এসেছে। করোনার দ্বিতীয় ঢেউ অনেক বেশি মারাত্মক, সকলের কোভিড সতর্কতা মেনে চলা দরকার।

প্রিয় দুই বোনের দ্রুত আরোগ্য কামনা করেছেন সালমান।

এদিকে, সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাচ্ছে। সিনেমাটিতে সালমান খান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জ্যাকি শ্রফ, রণদীপ হুদা ও দিশা পাটানি।

Related Articles

Leave a Reply

Back to top button