বাংলাদেশ

করোনায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহর মৃত্যু

করোনায় আক্রান্ত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেলেন।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক।

গত ২৯ মে করোনা পজিটিভ নিয়ে সিএমএইচে ভর্তি হন প্রতিরক্ষা সচিব মোহসীন। এরপর ৬ জুন সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয় তাকে। ১৮ জুন থেকে লাইফ সার্পোটে রাখা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button