অন্য খবর

শাহরুখ খানের শুটিং বন্ধ; হতাশ ভক্তরা

বলিউড ‘বাদশা’র কামব্যাক ; বেশ আগ্রহ নিয়ে বড় পর্দায় তাকে দেখার জন্য অপেক্ষায় ছিলেন বাদশা খ্যাত শাহরুখ ভক্তরা ।

কিন্তু সবাইকে হতাশ করলেন বলিউড কিং শাহরুখ খান। আবারো বন্ধ হয়ে গেলো তার “পাঠান” ছবির শুটিং ।

২০১৮ সালের ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর দীর্ঘদিন পর্দার আড়ালে থেকে অবশেষে নতুন সিনেমার কাজ শুরু করেছিলেন  শাহরুখ খান।  প্রায় তিন বছর পর আবার যখন শাহরুখ খানের বড় পর্দায় প্রত্যাবর্তনের খবর এলো তখন তার ভক্তদের উচ্ছাস দেখার মতোই ছিল। কিন্তু সেই আশায় পানি ঢেলে দিল করোনা।  প্রতিকূলতার মধ্যে সেই শুটিংও বন্ধ হয়ে গেল।

শুধু ভারতের মহারাষ্ট্রে নয়, বর্তমানে ভারতজুড়ে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্ৰমণ। তার মধ্যে মুম্বাইয়ের অবস্থা তো ভয়াবহ। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মুম্বাইয়ে লকডাউন। বাধ্য হয়েই ‘পাঠান’ সিনেমার শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা।

Related Articles

Leave a Reply

Back to top button