বিশ্ব

কঠোর লকডাউনে যাচ্ছে জার্মানি

নতুন করে নভেল করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় কঠোর লকডাউন ঘোষণা করছে জার্মান সরকার।

সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৮ এপ্রিল পর্যন্ত করোনা ভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ দীর্ঘায়িত করছে জার্মানি। ভাইরাসে সংক্রমণের হার বৃদ্ধির লাগাম টানার লক্ষ্যে ইস্টার সানডে উদযাপনকে সামনে রেখে ৫ দিনের কঠোর লকডাউনে যাচ্ছে দেশটি।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও দেশটির ১৬টি রাজ্য প্রধানমন্ত্রী দেশটিতে সাংস্কৃতিক, অবসর ও ক্রীড়াকেন্দ্র বন্ধ রাখাসহ বিদ্যমান বিভিন্ন পদক্ষেপের মেয়াদ বাড়ানোর পাশাপাশি আগামী ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন আরোপের বিষয়ে সম্মত হয়েছেন।

ওই ৫ দিন দেশের প্রায় সব দোকানপাট বন্ধ থাকবে এবং ইস্টার সানডে পালন উপলক্ষে ধর্মীয় সেবাদান কর্মসূচি অনলাইনে চালু থাকবে। খবর এএফপি’র।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button