বিশ্ব

ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে নিহত ৮

ভয়াবহ ভূমিধসে ব্রাজিলে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। খবর: রয়টার্সের।

এ দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরও বেশ কয়েকজন।

সোমবার (১৩ মার্চ) দেশটির মানাউস শহরে এ ঘটনা ঘটে। দুর্যোগের পর অ্যামাজন সংলগ্ন অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এদিকে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে পারেননি উদ্ধারকারীরা। স্থানীয়রাই বের করেছেন মরদেহগুলো। জীবিত ও নিখোঁজদের সন্ধানে এখনো চলছে অভিযান। শহরের অনেক বাড়িঘর ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বাসিন্দাদের।

সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিল বেশ কয়েকটি মারাত্মক আবহাওয়া বিপর্যয়ের শিকার হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button