স্পোর্টেইনমেন্ট

এশিয়া কাপের ফাইনালে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি পাকিস্তান- শ্রীলঙ্কা

এশিয়া কাপে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে আজ মাঠে নামছে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত ৮টায়।

স্বপ্নের ট্রফি জিতবে কারা? পাঁচ বারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা নাকি তৃতীয়বার ট্রফি জয়ের আনন্দ নিয়ে ফিরবে পাকিস্তান।

ইতিহাস বলছে,তারা দুইবার ট্রফি জিতেছে (২০০০, ২০১২) এবং দুইবারই বাংলাদেশের মাটিতে।

প্রথমবার বাংলাদেশের বাইরে এশিয়া কাপ জয়ের সুযোগ পাকিস্তানের সামনে।

টুর্নামেন্টে ওঠা-নামা করেছে বাবর আজমদের পারফরম্যান্স। গ্রুপ পর্বে একমাত্র জয় ছিল হংকংয়ের বিপক্ষে। সুপার ফোরে ভারত, আফগানিস্তানকে হারালেও শেষ ম্যাচে লঙ্কানদের কাছেই হেরেছে বাবর বাহিনী। ফাইনালে তাই ব্যাটে-বলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ রয়েছে তাদের।

এশিয়া কাপে পিছিয়ে থাকলেও শক্তিমত্তার বিচারে এগিয়ে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে লঙ্কানদের চেয়ে এগিয়ে বাবর আজমরা।

Related Articles

Leave a Reply

Back to top button