বিশ্ব

এবার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডোতে। খবর রয়টার্সের।

স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ভূমিকম্পটি অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং জাপান আবহাওয়া সংস্থা এ তথ্য জানিয়েছে।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি রাত ১০টা ২৭ মিনিটে প্রায় ৪৩ কিলোমিটার গভীরতায় আঘাত হানে।

এই ভূমিকম্পে উপকূলীয় শহর কুশিরো এবং নেমুরোকে কেঁপে ওঠে। যদিও ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এছাড়াও জাপানের গণমাধ্যমগুলোতে ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক প্রতিবেদন প্রকাশ হয়নি।

Related Articles

Leave a Reply

Back to top button