বিশ্ব

এডেন উপসাগরে নৌকাডুবিতে ৩৪ জনের মৃত্যু

ইয়েমেন থেকে ফেরার পথে এডেন সাগরে নৌকাডুবিতে ৩৪ জন অভিবাসী প্রত্যাশীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ এপ্রিল) অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

এক  টুইট বার্তায় আইওএম জানিয়েছে, চোরাকারবারিদের নিয়ন্ত্রণাধীন নৌকাটিতে ৬০ জন যাত্রী ছিল। তাদের নিয়ে এডেন উপ-সাগরের জিবুতি সংলগ্ন উপকূলে ডুবে যায়। এতে ৩৪ জন মারা যায়। তবে সংস্থাটি বিস্তারিত তথ্য জানায়নি।

ধারনা করা হচ্ছে করোনা ভাইরাস সংক্রমণ বিধিনিষেধ ও কড়াকড়ির কারণে তারা সৌদি আরবে প্রবেশে ব্যর্থ হয়। এরপর তারা ইয়েমেনে আটকা পরে। সেখান থেকে ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Back to top button