স্পোর্টেইনমেন্ট

একাদশে নেই মাহমুদউল্লাহ, অধিনায়ক লিটন

সাকিব আল হাসান গোটা সফরেই ছিলেন না। তামিম ইকবাল ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফিরেছেন। চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচে মাঠে নামা হয়নি মুশফিকুর রহিমের। এবার নিউজিল্যান্ডের সফর তথা টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে খেলতে পারছেন না এই ফরম্যাটের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ইনজুরির কারণে তিনিও একাদশ থেকে ছিটকে গেছেন।

রিয়াদের অনুপস্থিতিতে আজ অকল্যান্ডে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন লিটন কুমার দাস।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘রিয়াদ খেলছেন না। লিটন অধিনায়ক।’

বাংলাদেশ সময় দুপুর ১২টায় বিশ্বের সবচেয়ে ছোট ক্রিকেট গ্রাউন্ড অকল্যান্ডে শুরু হবে ম্যাচটি। এই ভেন্যুতে এর আগে কখনোই খেলেনি বাংলাদেশ। এই ম্যাচে অধিনায়কত্ব করার মধ্যে দিয়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস দেশের ইতিহাসের সপ্তম টি-২০ অধিনায়কের তকমা গায়ে লাগাবেন।

Related Articles

Leave a Reply

Back to top button