বাংলাদেশ

একদিনে নতুন আক্রান্ত ৩১৪১, মৃত্যু আরও ৩২

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ১৪১ জনের করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। ফলে দেশে এখন মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৭ হাজার ৫২০ জন। মৃত্যু হয়েছে ৩২ জনের। দেশে এখন করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭১ জনে। আর সুস্থ হয়েছেন ৯০৩ জন। ফলে এখন মোট সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা ১৮ হাজার ৭৩০ জন।

রবিবার (১৪ জুন) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৬৯০টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৫০৫টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫ লাখ ১ হাজার ৪৬৫টি নমুনা।’

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ২৭ জন এবং নারী ৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। বয়সভিত্তিক বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২০ জন, বাসায় মারা গেছেন ১১ জন এবং হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে ১ জন।

ডা. সুলতানা বলেন, যে ৪৬ জন গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, সিলেট বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ১ জন এবং রংপুর বিভাগে ১ জন ও ময়মনসিংহ বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button