বাংলাদেশ

একদিনে করোনায় মৃত্যু ২৮, আক্রান্ত ছাড়াল ৪৪ হাজার

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ২৮ প্রাণ। যা একদিনের সর্বোচ্চ মৃত্যু। ফলে দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৬১০ জন। আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৬৪ জন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৬০৮ জন। আর সুস্থ হয়েছেন ৩৬০ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৯ হাজার ৩৭৫ জন।

শনিবার (৩০ মে) দুপুরে, করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত বুলেটিনে এ সব তথ্য জানানে স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ২৫ জন পুরুষ এবং তিন জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ১৮ জন, চট্টগ্রাম বিভাগের সাত জন, রংপুর বিভাগের দুই জন এবং সিলেট বিভাগের একজন রয়েছেন।

বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিন জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ছয় জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চার জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৬ জন এবং বাসায় মরা গেছেন দুই জন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক দুই শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৭ শতাংশ।

Related Articles

Leave a Reply

Back to top button