বাংলাদেশ

সাংবাদিক ফারুক কাজী আর নেই

আইন সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক ফারুক কাজী (৭১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (০৩ জুলাই) সকাল ৮টায় রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মেয়ে আরশি কাজী ফারুক কাজীর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্মজীবনে এ প্রবীণ সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থা, ইউএনবি, অবজারভারসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে কাজ করেছেন।

সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ওয়াকিল আহমেদ হিরন ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজু গভীর শোক জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button