বাংলাদেশ

ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়

জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। রবিবার (১৯ জুন) সচিবালয়ে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন।
তিনি বলেন, আজকে বেলা ১১টায় এ সংক্রান্ত সভা শুরু হয়। সভায় ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সভাপতিত্ব করেন। ওই সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্যকোনো কারণে জাতীয় ঈদগাহে জামাত না হলে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
আরবি ক্যালেন্ডার অনুযায়ী, ১ জুলাই (চাঁদ দেখা সাপেক্ষে) থেকে জিলহজ মাস শুরু হবে। ধর্মীয় হিসেব অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে আগামী ১০ জুলাই সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

Related Articles

Leave a Reply

Back to top button