ইসরায়েল নিয়ে বাংলাদেশ আগের অবস্থানেই আছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ইসরায়েল নিয়ে বাংলাদেশ আগের অবস্থানেই আছে । বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। ।
রোববার (২৩ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সরকারের ইস্যু করা নতুন পাসপোর্ট সংশোধনের পরিপ্রেক্ষিতে জানতে চাইলে মুঠোফোনে ড. মোমেন বলেন, আধুনিক যুগে কোনো পাসপোর্টে লেখা থাকে না যে কোন দেশে ট্রাভেল করা যাবে, আর যাবে না। সেই স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে গিয়ে এটা করা হয়েছে। বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। ইসরায়েল নিয়ে বাংলাদেশ আগের অবস্থানেই আছে।
তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। তিনি জানিয়েছেন, নতুন পাসপোর্টে স্ট্যান্ডার্ড বজায় রাখতে গিয়ে ‘একসেপ্ট ইসরায়েল’ তুলে দেওয়া হয়েছে।
বাংলাদেশের পাসপোর্টে এতদিন ধরে লেখা থাকতো ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড একসেপ্ট ইসরায়েল’। তবে নতুন ই পাসপোর্টে সংশোধন করে লেখা হচ্ছে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’। এখানে ‘একসেপ্ট ইসরায়েল’ লেখাটি বাদ দেওয়া হয়েছে। এর মানে হলো বাংলাদেশের পাসপোর্ট এখন ইসরায়েলসহ বিশ্বের সব দেশের ক্ষেত্রেই বৈধ।



