বিশ্ব

ইসরাইয়েলি হামলার প্রতিবাদ করায় ভারতে ২১ কাশ্মীরি গ্রেফতার

ফিলিস্তিনিদের গাজায় ইসরাইয়েলি হামলার প্রতিবাদ জানানোয় কাশ্মীরে তরুণ গ্রাফিতি শিল্পী মুদাসসির গুলসহ ২১ জনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। শ্রীনগরের তরুণ মুদাসসির গুলের আঁকা গ্রাফিতি এরইমধ্যে সরিয়ে ফেলেছে ভারত সরকার।

তিনি সেখানে লিখেছিলেন- ‘উই আর প্যালেস্টাইন’। গ্রেফতারকৃত মধ্যে ধর্মীয় ব্যক্তিত্বও রয়েছেন যারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে দোয়া করেছিলেন।

এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে ভারতীয় পুলিশ।

গ্রেফতারের বিষয়ে পুলিশ বিবৃতিতে জানিয়েছে, ‘ফিলিস্তিনের দুর্ভাগ্যজনক পরিস্থিতিকে ব্যবহার করে কাশ্মীরে শান্তি-শৃঙ্খলা যারা বিঘ্নিত করার চেষ্টা করছে, তাদের গভীর নজরদারিতে রেখেছে পুলিশ। ’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘জনগণের মর্মবেদনা বিষয়ে পুলিশ সংবেদনশীল। তবে অনুভূতিকে কাজে লাগিয়ে সহিংসতা, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। ’

 

Related Articles

Leave a Reply

Back to top button