বিশ্ব

ইরাকিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাদ্দাম কন্যা রাঘাদ সাদ্দামের

ইরাকিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি সাদ্দাম কন্যা রাঘাদ সাদ্দাম।বাবার ফাঁসি কার্যকরের ১৫ বছর পূর্তিতে এই আহ্বান জানান তিনি। পাশাপাশি আরব বিশ্বে যে পরিবর্তন ঘটছে ইরাকিদের সে পরিবর্তনে খাপ খাওয়ানোরও আহ্বান জানিয়েছেন সাদ্দাম কন্যা। [ খবর : আল আরাবিয়া ]

শুক্রবার বাবার প্রতিকৃতির সামনে বসে রাঘাদ সাদ্দাম হুসাইন বলেন, সম্প্রদায় ও পটভূমি বিবেচনায় না নিয়ে ইরাকিদের একে অন্যকে ক্ষমা করে দেওয়ার সময় এসেছে। এমনকি যারা ভুল করেছে তাদেরও ক্ষমা করে দেওয়া উচিত।

সাদ্দাম কন্যা রাঘাদ সাদ্দাম ভবিষ্যতে ইরাকের রাজনীতিতে প্রবেশের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে দেশটি।

Related Articles

Leave a Reply

Back to top button