ইকোবিজ

ইভ্যালির চেয়ারম্যান ও এমডির ব্যাংক হিসাব জব্দ

ইন্টারনেটে কেনাকাটার প্রতিষ্ঠান ইভ্যালি ডটকমের চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেলের ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইইউ। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এই উদ্যোগ  নিয়েছে।

বিএফআইইউ সূত্র জানায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের অধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থে‌কে সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেওয়া হয়।

ইভ্যালি লেনদেন সম্পর্কে বেশ কিছু অভিযোগ উঠে এসে গণাধ্যমে।  অস্বাভাবিক ক্যাশব্যাক অফারের কথা বলে অর্থ নিয়ে গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করিয়েও পণ্য সরবরাহ না করার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

ইভ্যালির চেয়ারম্যান ও এমডির ব্যাংক হিসাবের লেনদেন আগামী ৩০ দিনের জন্য স্থগিত রাখতে বলেছে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন বন্ধে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় এই সংস্থাটি।

Related Articles

Leave a Reply

Back to top button