অন্য খবর

এবার হাইকোর্টে জামিন চেয়েছেন শাহরুখপুত্র, বৃহস্পতিবার শুনানি

নিম্ন আদালতে বারবার জামিনের আবেদন খারিজ হওয়ায়, এবার জামিন পেতে বম্বে হাইকোর্টে দ্বারস্থ হলেন আরিয়ান খান।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে এই আবেদন শুনবেন বিচারপতি নীতীন সাম্ব্রে।

আজ (বুধবার) আরিয়ানের জামিনের আবেদন খারিজ করে দেয় মুম্বাইয়ের এক বিশেষ আদালত। প্রায় দুই সপ্তাহ মুম্বাইয়ের আর্থার রোড জেলে বন্দি আরিয়ান খান।

আজ জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর আদালতকে থেকে বেরিয়ে, শাহরুখ নিযুক্ত আইনজীবী অমিত দেশাই বলেন, কোন যুক্তিতে আরিয়ান আজ জামিন পেলেন না, সে কথা আমাদের জানানো হয়নি। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে আবেদন জানানো হবে।’

মাদক-কাণ্ডে পয়লা অক্টোবর তাকে বিলাসবহুল প্রমোদতরী থেকে আটক করে এনসিবি। পরের দিন আরিয়ান-সহ আট জনকে গ্রেফতার করা হয়।

এখনো পর্যন্ত এই ঘটনায় ১২ জন গ্রেফতার হয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button