বিশ্ব

ইউক্রেনের শরনার্থী শিশুদের দেখতে হাসপাতালে গেলেন পোপ ফ্রান্সিস

রাশিয়ার হামলায় আহত ইউক্রেনীয় শিশুদের দেখতে হাসপাতাল পরিদর্শনে গেছেন ধর্মগুরু পোপ ফ্রান্সিস। খবর: বিবিসির।

শনিবার রোমের ভ্যাটিকানের শিশু হাসপাতালে হটাৎ করেই পরিদর্শনে যান তিনি।

ইউক্রেনের প্রায় ৫০ শিশুকে ইতালির বামবিনো গেসু পেডিয়াট্রিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ১৯ রোগী রয়েছেন।

কেউ কেউ যুদ্ধের প্রথম দিকে পালিয়ে এসেছিলেন। কারও কারও স্নায়ুবিক অবস্থা খারাপ ছিল।

অন্যদের গুরুতর বিস্ফোরণের ক্ষত ছিল বলে জানিয়েছে ভ্যাটিকান কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Back to top button